ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানের শৌচাগারে ৪৬ কেজি সোনা

Link Copied!

Gold
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের শৌচাগার থেকে ৪৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ এর একটি ফ্লাইট ঢাকায় আসে। এসময় বিমানের শৌচাগার থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক উম্মে নাহিদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উদ্ধার অভিযান এখনও চলছে। এ ঘটনায় এখন পযর্ন্ত কাউকে আটক করা যায়নি।’