ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় লেগুনার ৩ যাত্রী নিহত

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলায় ট্রাকচাপায় লেগুনার তিন যাত্রী নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ৮টায় শাহজাদপুর উপজেলার পারকোলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শাহজাদপুর উপজেলার পারকোলা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৪৫), একই ইউনিয়নের শিমুলতলার সাহাদ (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টায় নগরবাড়ি থেকে একটি ট্রাক সিরাজগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি শাহজাদপুর উপজেলার পারকোলা এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি লেগুনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন ও অন্তত ৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাব উদ্দিন খলিফা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বেলায়েত হোসেন ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।