ঢাকাThursday , 4 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের ভ্যকসিন নিয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে গণভবনে তিনি এ ভ্যাকসিন নেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। প্রেস উইং সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী গণভবনে করোনাভাইরাসের ভ্যাকসিন নেন।
এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
এর আগে, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় গত ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। সেদিন বিকেল তিনটা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম পাঁচজনের ভ্যাকসিন দেওয়ার সময় প্রধানমন্ত্রী অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে ভ্যাকসিন গ্রহীতাদের অনলাইন নিবন্ধন শুরু হয়।
দেশে জাতীয়ভাবে ভ্যাকসিন প্রয়োগের ২১তম দিনে এক লাখ ১৮ হাজার ৬৫৪ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিন নিয়েছেন ২৪ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত দেশে সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন। ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে ৭৮৪ জনের মাঝে হালকা জ্বর, গায়ে ব্যথা এমন লক্ষণ দেখা গেলেও এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।