ঢাকাWednesday , 3 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ
পেনশন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন ১৪৩ কর্মচারি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৭ বছর ধরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) এর ১৪৩ জন কর্মকর্তা ও কর্মচারি সরকারি পেনশন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এর আগে তারা অবলুপ্ত গৃহসংস্থান অধিদপ্তর ও কমিশনার (পত্তন) কার্যালয়ে কর্মরত ছিল। সেই সময়ে তারা সবাই সরকারি চাকরিতে অপশন পাওয়া কর্মকর্তা ও কর্মচারি।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দীর্ঘদিন আগে গৃহসংস্থান অধিদপ্তর ও কমিশনার (পত্তন) কার্যালয় দু’টি একিভূত করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সৃষ্টি করে। সে সময় এ দু’টি কার্যালয়ে ২৫৫ জন কর্মকর্তা ও কর্মচারি কর্মরত ছিল। এর মধ্যে ২৩৩ জনকে ২০১২ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাগৃকে পদায়ন করে। এরপর ৮৯ জনকে অবসর, এলপিআর/পিআরএল কিংবা মৃত্যুবরণকারীদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বেতন ভাতাদি খাত হতে পেনশন প্রদান করেছে। সেইসাথে অবশিষ্ট ১৪৪ জনকে অবসর গ্রহণ পর্যন্ত সরকারি কর্মচারি হিসেবে জাগৃকে বহাল রাখার সুপারিশ করে।
উল্লেখ্য, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ও তাদের পক্ষে একই সুপারিশ বা মতামত প্রদান করেছে। তারা বলেছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইন, ২০০০ এর ধারা ২৭ (১), (২) ও (৩) মোতাবেক তাদের পক্ষে ব্যবস্থা গ্রহণ করতে পারে জাগৃক। কিন্তু জাগৃক মাত্র একজনকে জাগৃকের জনবল হিসেবে নিয়োজিত করেছেন। বাকী ১৪৩ জন অবহেলিত থেকে গেছে। পরবর্তীতে ঐ অবহেলিতরা যথাযথ কর্তৃপক্ষের বরাবর আবেদন কিংবা অবহিত করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে জাগৃকের জনবল হিসেবে গণ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়। এ নির্দেশনানুযায়ী জাগৃক ২০১৫ সালে ১৪৬তম বোর্ড সভায় ১৪৩ জনকে জাগৃকের কর্মকর্তা ও কর্মচারি হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেন। যা পরবর্তী ২০১৭ সালে একটি অফিস আদেশ হিসেবে জারি হয়। একই সভায় পূর্বের ৮৯ জনের ন্যায় তাদেরকে একইভাবে পেনশন প্রদানের সুপারিশ করা হয়। সর্বশেষ ২০১৮ সালে জাগৃকের ১৯৪তম বোর্ড সভায় অবলুপ্ত গৃহসংস্থান অধিদপ্তর ও কমিশনার (পত্তন) কার্যালয়ে কর্মরত ১৪৩ জন কর্মকর্তা ও কর্মচারিকে পেনশন সুবিধা দিতে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।
বর্তমানে ঐ ১৪৩ জন কর্মকর্তা ও কর্মচারি পেনশন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। পরিবার পরিজন নিয়ে চরম অসহায় অবস্থায় আছে। তাই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সুনজরে আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।