ঢাকাTuesday , 2 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিনিসিয়াসের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লা লিগায় হতাশার এক রাত কাটল রিয়াল মাদ্রিদের। বদলি হিসেবে নামা ভিনিসিয়াস জুনিয়র শেষ মুহূর্তে গোল এনে না দিলে রিয়াল সোসিয়েদের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হতো চ্যাম্পিয়নদের।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে সোমবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে পোর্তুর গোলে পিছিয়ে পড়া রিয়াল বড় বাঁচা বেঁচেছে ভিনিসিয়াস জুনিয়রের শেষের ঝলকে।
তবে হার এড়ালেও শিরোপা দৌড়ে এটা রিয়ালের জন্য বড় ধাক্কাই। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে জিনেদিন জিদানের দল।
২৪ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৫৮, এক ম্যাচ বেশি খেলে রিয়ালের এখন ৫৩। ২৫ ম্যাচে তাদেরই সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সেলোনা আছে দুই নম্বরে।
রিয়ালের ভাগ্য খারাপই বলতে হয়। ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেও সাফল্যের দেখা পাচ্ছিল না। এর মধ্যে প্রথমার্ধেই দুইবার বারে আটকে যায় গোলের সম্ভাবনা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় উল্টো পোর্তোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় সোসিয়েদাদ।
কিছুক্ষণ পরই টনি ক্রসের বাঁকানো শটে সমতায় ফেরার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সে শট। তবে হারের শঙ্কায় পড়ে যাওয়ার রিয়ালকে শেষ মুহূর্তে উদ্ধার করেছেন বদলি হিসেবে নামা ভিনিসিয়াস জুনিয়র। ৮৯ মিনিটে ভাসকেসের পাস থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।