ঢাকাTuesday , 2 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক পশলা বৃষ্টিতে জয় ও আঁচল

Link Copied!

বিনোদন প্রতিবেদক : সিনেমার খরায় ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে শাপলা মিডিয়া। চলতি বছরেই মুক্তি পাবে ছবিগুলো। এরইমধ্যে চলছে ১০টি সিনেমার শুটিংয়ের প্রস্তুতি। বাকি সিনেমাগুলোর চিত্রনাট্য ও শিল্পী বাছাই চলছে।
জানা গেল এই ১০০ সিনেমার একটি নির্মাণ করবেন জাফা আল-মামনু। নাম ‘এক পশলা বৃষ্টি’।
ছবিতে জুটি হয়ে অভিনয় করবেন নায়ক জয় চৌধুরী ও নায়িকা আঁচল আঁখি। এর আগেও কিছু সিনেমাতে একসঙ্গে দেখা গেছে তাদের।
নতুন সিনেমাটি নিয়ে চিত্রনায়ক জয় বলেন, ‘সিনেমার গল্পটি খুব চমৎকার। গল্পের জন্যই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার চরিত্রেও বেশ গুরুত্ব আছে। সেইসঙ্গে বন্ধু আঁচলের সঙ্গে কাজ করবো। আশা করছি ভালো একটি সিনেমা নিয়ে হাজির হতে পারবো আমরা।’
পরিচালক জানান, তার এ সিনেমায় আরও অভিনয় করবেন কায়েস আরজু, নানাশাহ, গুলশানারা, রেবেকা, রাজু আহম্মেদ প্রমুখ।
এ ছবির শুটিং হবে ঢাকা ও কক্সবাজারে। সোস্যাল ক্লাসিক রোমান্টিক ঘরানার এ সিনেমাটি রোজা ঈদের মধ্যেই মুক্তি পাবে।