ঢাকাTuesday , 2 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

Link Copied!

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের আরও এক অভিনেত্রী নাম লেখালেন বিজেপিতে। সোমবার বিকেলে কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির পতাকা তুলে দেন তার হাতে। খবর আনন্দবাজার
এর কয়েকদিন আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, অভিনেত্রী পায়েল সরকার।
তৃণমূলের সমর্থক হয়েও হঠাৎ বিজেপিতে আসার সিদ্ধান্ত কেন নিলেন এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‌‘অনেকেই তৃণমূলের সমর্থক ছিলেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার বিজেপিতে গিয়েছেন। আমারও মনে হয়েছিল, রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলেই যোগ দিতে হবে।’
শ্রাবন্তী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক মতাদর্শে তিনি মুগ্ধ। তার জন্যই ওই দলে যোগ দিয়েছেন। মানুষ তাকে বরাবর ভালবেসেছে। তার ধারণা, সেই ভালোবাসার জোরেই আসন্ন নির্বাচনে তিনি মানুষের আরও কাছে পৌঁছে যাবেন।