ঢাকাMonday , 22 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে পিকে ২, রণবীরের সঙ্গে থাকবেন আমির খানও

Link Copied!

বিনোদন ডেস্ক : আমির খান এবং রাজকুমার হিরানি মানেই যেন বক্স অফিসের ঝড়। সর্বপ্রথম ‘থ্রি ইডিয়টস’, তারপর ‘পিকে’। দুটি সিনেমাতেই বাজিমাত করেছেন এই নির্মাতা-অভিনেতা জুটি।
বাণিজ্যিক ধারার আদল থেকে কিছুটা সরেও যে ভক্তদের মন জয় করা সম্ভব তার জ্বলন্ত উদাহারন যেন তারা।
সুখবর হলো, আবারও এক হতে চলেছেন তারা। আর হাজির হচ্ছেন ‘পিকে’র সিক্যুয়েল নিয়ে। সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সূত্রে এমনই আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পিকে’ সিনেমা শেষ হওয়ার পর থেকেই সিনেমাটির সিক্যুয়েল নিয়ে চিন্তা করে রেখেছিলেন প্রযোজক বিনোদ।
অবশেষে সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আলোচনা শুরু করছেন প্রযোজক বিনোদ। কথা বলেছেন হিরানি ও আমির খানের সঙ্গে।
আমির খান থাকলেও সিক্যুয়েলে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলতে পারে বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুরের। ‘পিকে’ ছবির গল্পের শেষ দিকে রণবীরকে পৃথিবীতে রেখে ফিরে গিয়েছিলেন আমির খান। তখনই ধারণা করা হয়েছিলো এর সিক্যুয়েল আসবে এবং এবার রণবীর কাপুরের পৃথিবী সফরের অভিজ্ঞতা দেখানো হবে।
প্রযোজক বিনোদ জানান, এবারের গল্পটিও লিখবেন অভিজাত জোশী। তবে তিনি এখনো লেখা শুরু করেননি। অভিজাতের লেখা শুরুর সাথে শুরু হবে সিনেমাটির কাজও। আসবে নায়িকার ঘোষণাও।