ঢাকাSunday , 1 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁচানোই গেলো না নড়ে ওঠা ‘মৃত’ শিশুটিকে

Link Copied!

dmcনিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেলের গাইনী বিভাগে জন্ম নেয়া যে শিশুটিকে মৃত ঘোষণা করে কবর দিতে নেয়া হয়েছিল, অবশেষে তাকে বাঁচানো যায়নি। রোববার বেলা ১১টায় শিশুটির মৃত্যু হয়।
ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু বিভাগের অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০টার দিকে ঢামেকের ২১২ নম্বর গাইনী ওয়ার্ডে সুলতানা বেগমকে ভর্তি করানো হয়। এসময় তিনি একটি ছেলে শিশুর জন্ম দেন। তবে নবজাতকের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক না থাকায় এক পর্যায়ে শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দেয়া হয় ডেথ সার্টিফিকেটও।
কিন্তু শনিবার দুপুরে স্বজনরা আজিমপুরের কবরস্থানে তাকে দাফন করতে গেলে বাধে বিপত্তি। শিশুটি নড়েচড়ে ওঠে। এ দৃশ্য দেখে সবাই চমকে যান। পরে স্থানীয় কয়েকজন ছাত্র ও অন্যদের সহায়তায় শিশুটিকে ঢামেকের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় রোববার সকালে শিশুটি মারা যায়।