ঢাকাSaturday , 20 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেয়েছে ত্রিভূজ প্রেমের সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : করোনার কারণে বন্ধ ছিলো সিনেমা হল। আটকে ছিলো অনেক সিনেমার মুক্তি। ক্রমেই পৃথিবী স্বাভাবিক হয়ে উঠছে করোনার ভয় কাটিয়ে। মানুষের হাতে এসেছে টিকাও। তাই আবারও সরগরম সবখানে।
ঢালিউডেও সরব হয়েছে সিনেমা হল ব্যবসা। মুক্তি পাচ্ছে সিনেমা। সেই ধারাবাহিকতায় গতকাল ১৯ ফেব্রুয়ারি বেশকিছু হলে মুক্তি পেল রোমান্টিক-অ্যাকশন ঘরানার ত্রিভূজ প্রেমের সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’।
ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এক সময় অনেক ব্যবসাসফল ছবি নির্মাণ করেছেন তিনি। এবারের ছবিতে আছেন আসিফ নূর, অধরা খান ও সুমিত সেনগুপ্ত। এটি অধরা অভিনীত প্রথম হলেও মুক্তির দিক থেকে তৃতীয় ছবি।
২০১৬ সালে শুরু হয় ‘পাগলের মতো ভালোবাসি’র শুটিং। ২০২০ সালের মার্চে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় এত দিন মুক্তি দিতে পারেননি নির্মাতা। সব মিলিয়ে শুটিং শুরুর পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে।
এ নিয়ে অধরা বলছিলেন, “যে ছবির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, পাঁচ বছর পর সেই ছবি মুক্তি পাচ্ছে। শেষ পর্যন্ত দর্শক ছবিটি দেখতে পাবেন এটা ভেবেই আনন্দ হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বান জানাচ্ছি সবাইকে।”
আসিফ-অধরা-সুমিত ছাড়াও ‘পাগলের মতো ভালোবাসি’তে আছেন ঢালিউডের পরিচিত কিছু মুখ।
ছবিটি পরিবেশনা করছেন শাপলা মিডিয়া।