ঢাকাSaturday , 20 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অভিনেত্রী ফারিয়া

Link Copied!

বিনোদন প্রতিবেদক : লাক্স তারকা হিসেবে ২০০৭ সালে শোবিজে পথচলা শুরু করেন ফারিয়া শাহরিন। কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে। তবে বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা চরিত্রের জন্য।
বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই তারকার বাগদান সম্পন্ন হয়েছে বলে নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বরের সঙ্গে আংটি পরা ছবিও।
তিনি জানান, তার বরের নাম মাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত। ধানমন্ডি এলাকার বাসিন্দা রায়ান। ফারিয়া ও রায়ানের দুই পরিবারের সম্মতিতেই তাদের আংটি বদল হয়েছে।
ফারিয়ার বাগদানের খবরটি প্রকাশ্যে আসতেই অভিনন্দনে ভাসছেন তিনি। তার সহকর্মী ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ব্যাচেলর পয়েন্ট নাটকের দর্শক লিখছেন, ‘জীবনের নতুন ইনিংস শুরু করায় অভিনন্দন অন্তরা’।
হঠাৎ করেই বাগদানের ছবি দিয়ে চমকে দেয়া প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘সম্পর্কটা হঠাৎ করেই নয়। আমরা চার বছর প্রেম করেছি। অনেক ভেবে চিন্তে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছি। সবার কাছে দোয়া চাই।’
ফারিয়া জানান, চলতি বছরের শেষদিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তার।