ঢাকাWednesday , 17 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ছাড়া সবাই সেন্ট্রাল ভেন্যুতে খেলতে চায়

Link Copied!

নিউজ ডেস্ক : এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী নেবে, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। তবে বুধবার বিকেলে ভার্চুয়াল সভায় বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপের বেশিরভাগ দেশ যে মনোভাব দেখিয়েছে, তাতে বাকি ম্যাচগুলো সেন্ট্রাল ভেন্যুতে হওয়ার সম্ভাবনাই বেশি। মার্চের তিন ম্যাচের দুটি ইতিমধ্যে সেন্ট্রাল ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এএফসি।
ওমান ও কাতার সেন্ট্রাল ভেন্যু হিসেবে বাকি সব ম্যাচ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে এএফসিকে। আফগানিস্তান বলেছে, তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে না। ভারতও রাজি সেন্ট্রাল ভেন্যুতে খেলতে। এমন অবস্থায় এএফসি সব দেশের লিখিত মতামত নিয়ে বুধবার বসেছিল ভার্চুয়াল মিটিংয়ে।
বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো সম্মত হয়েছে সেন্ট্রাল ভেন্যুতে খেলতে। বাংলাদেশ আগেও জানিয়েছিল, বাকি তিন ম্যাচ ঘরে খেলতে চায়। বুধবার ভার্চুয়াল সভায়ও একই অবস্থানে ছিল বাফুফে। সবাই একমত না হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি এএফসি। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানিয়ে দেবে।
মার্চে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ ছাড়াও আরও দুটি ম্যাচ আছে। ম্যাচগুলো হলো ভারত-আফগানিস্তান এবং ভারত-কাতারের মধ্যে। এই তিন ম্যাচের জন্যই মূলত সভা হয়েছিল।
বাংলাদেশ ঘরের মাঠে খেলবে-এই অবস্থানে অনড় থাকায় ২৫ মার্চের ম্যাচের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই একদিনের মধ্যে এএফসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আফগানিস্তানের সঙ্গে আলোচনা করে। মার্চের বাকি দুই ম্যাচ (ভারত-আফগানিস্তান এবং ভারত-কাতার) জুনে সেন্ট্রাল ভেন্যুতে হবে বলে এ সভাতেই চূড়ান্ত হয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি তিন ম্যাচই হোমে। ২৫ মার্চ হওয়ার কথা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। পরের দুই ম্যাচ ওমান ও ভারতের বিপক্ষে। বাফুফে তিনটি ম্যাচই সিলেটে আয়োজন করবে বলে জানিয়ে দিয়েছে ফিফা ও এএফসিকে।