ঢাকাWednesday , 17 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েব র‌্যাংকিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪র্থ ড্যাফোডিল

Link Copied!

ওয়েবভিত্তিক কর্মকাণ্ডে বিশ্বের বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সম্প্রতি স্পেন থেকে প্রকাশিত ওয়েবোমেট্রিক্স ওয়েবসাইটের ‘র‌্যাংকিং ওয়েব অব ইউনিভার্সিটিজ’ থেকে এ তথ্য জানা যায়। র‌্যাংকিংয়ে দেখা যায়, বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ১১তম। এর আগে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ আরও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবভিত্তিক কর্মকাণ্ড পর্যালোচনা করে এই র‌্যাংকিং তৈরি করেছে স্পেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েবোমেট্রিক্স। প্রতিষ্ঠানটির তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির এ অগ্রগতির যুগে কেবল প্রতিষ্ঠানের ফলাফল বা গবেষণা কর্মকাণ্ড নয়, প্রতিষ্ঠানটির এগিয়ে যাওয়ার প্রবণতা প্রকাশ পায় এর ওয়েবভিত্তিক নানা সূচকের ওপর। —বিজ্ঞপ্তি