ঢাকাWednesday , 17 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেমন প্রেমিক চান প্রভা?

Link Copied!

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রভা। পুরো নাম সাদিয়া জাহান প্রভা। মডেল হিসেবে শোবিজে যাত্রা করেছিলেন ২০০৫ সালে। দীর্ঘ ১৫ বছর পেরিয়ে এখনো কাজ করে যাচ্ছেন জনপ্রিয়তা নিয়ে।
তার নাটক নিয়ে দর্শকের যেমন রয়েছে দারুণ আগ্রহ তেমনি ব্যক্তি প্রভাকেও জানতে চান তারা। বিশেষ করে এই তারকার প্রেম-বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে এসব বিষয়ে বরাবরই সতর্ক তিনি। কথা বলেন মেপে।
তবে ভালোবাসা দিবসে প্রেম নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, নিজের জন্য কেমন প্রেমিক পছন্দ প্রভার।
একটি ভিডিও সাক্ষাৎকারে প্রভা বলেন, প্রভার প্রেমিক বা পছন্দের পাত্র হতে হলে প্রথমত শতভাগ বিশ্বস্ত হতে হবে। তারপর সেই প্রেমিককে হতে হবে মাদক থেকে দূরে থাকা কেউ। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলে বাকিগুলো মানিয়ে নেবেন এ অভিনেত্রী।
এছাড়া ওই সাক্ষাৎকারে প্রভা জানান, প্রেম নিয়ে তার অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন এক ঈদের সময় কেউ একজন তাকে প্রথম প্রেমের চিঠি লিখেছিল। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা।
বর্তমানে প্রভা বেশকিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।