ঢাকাSunday , 1 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে আহত ৭

Link Copied!

Rangpurরংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর আলমনগর এলাকায় নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে ৭ শ্রমিক আহত হয়েছেন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ওই ছাদের নিচে আরো কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার দুপুর সোয়া একটার দিকেএ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে আলমনগর মসজিদের দ্বিতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় বাইরের দুটি পিলার ধসে পড়ে। এর পরপরই নির্মাণাধীন ছাদটি একতলার ওপর ধ্বসে পড়ে। এতে শ্রমিকরা চাপা পড়ে যান।
পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ৭ জনকে উদ্ধার করে। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। ছাদ ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।