নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হান্নান মিয়া।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। তাকে গ্রেড-১ পদে পদোন্নতির পর এ পদে নিয়োগ দেয়া হয়।
অপর এক আদেশে মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক (গ্রড-১) (পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন) পারভীন আকতারকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (গ্রেড-১) করা হয়েছে।

