ঢাকাTuesday , 16 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পিন বিষে নীল ইংল্যান্ড, বিশাল জয় ভারতের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চেন্নাইতে প্রথম টেস্টে কী হয়েছিল ভারতের? এখন এটা নিয়েই হয়তো গবেষণা করবে তারা। কারণ, একই মাঠে দ্বিতীয় টেস্টে স্পিন দিয়ে ইংলিশদের রীতিমত বিধ্বস্ত করে ছেড়েছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলদের স্পিন বিষে নীল হয়ে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।
প্রথম টেস্টে ২২৭ রানে ভারতকে হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে উল্টো ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়ে দারুণ প্রতিশোধ নিলো বিরাট কোহলি অ্যান্ড কোং।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৮২ রানের বিশাল লক্ষ্য পেয়েছিল ইংলিশরা। জবাব দিতে নেমে ভারতীয় স্পিনারদের মায়াবী ঘূর্ণির সামনে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে গেলো জো রুট অ্যান্ড কোং।
ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। ৩টি নিলেন রবিচন্দ্রন অশ্বিন। বাকি দুটি নিলেন আরেক স্পিনার কুলদিপ যাদব।
অর্থ্যাৎ, ইংল্যান্ডের ১০ উইকেটের সবগুলোই পকেটে পুরে নিয়েছেন স্পিনাররা। প্রথম ইনিংসে দুই পেসার (ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ) নিয়েছিলেন ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে তাও পেলেন না তারা।