ঢাকাSunday , 1 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির টহল গাড়ি উল্টে ৬ সদস্য আহত

Link Copied!

bgb Carনোয়াখালী প্রতিনিধি : অবরোধ ও হরতালে নাশকতা এড়াতে টহলরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি পিকাপভ্যান উল্টে এক হাবিলদারসহ ৬ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার দুপুর পৌনে ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাবিলদার শ্রী কিশোর, সিপাহী শরীফ হোসেন, আপেল মাহমুদ, গালিলুর রহমান, রুবেল হোসেন ও রবিউল ইসলাম।
তাদের মধ্যে হাবিলদার শ্রী কিশোর, সিপাহী আপেল মাহমুদ ও গালিলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লাতে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে বিজিবির একটি দল পিকাপভ্যান যোগে উপজেলার জয়াগ ইউনিয়নের বাংলাবাজারের দিকে যাচ্ছিল। পথে পাঁচবাড়ী এলাকায় পৌঁছলে তাদের পিকাপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা এক হাবিলদারসহ বিজিবির ৬ সদস্য আহত হয়।
তাদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লাতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।