ঢাকাSunday , 1 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমায় দগ্ধ একজনের মৃত্যু

Link Copied!

D-M-C-7নিজস্ব প্রতিবেদক : বিএনপিসহ ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গত ২৩ জানুয়ারি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম নূরে আলম (৪০)। তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ২৩ জানুয়ারি থেকে।
রোববার দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত নূরে আলমের গ্রামের বাড়ি নাটোর সদরে। তিনি থাকতেন নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়া।
তার স্ত্রী চম্পা বেগম জানান, ২৩ তারিখ কাজ শেষে গুলিস্তান থেকে বাসযোগে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বাসে পেট্রোলবোমার শিকার হন তিনি। তার শ্বাসনালীর ৪৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন কমপক্ষে ২৭ জন। ঢাকা-গাউসিয়া রুটের গ্লোরি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪- ৪৮৮৬) বাসটিতে এ হামলা চালানো হয়।
পরে এ ঘটনায় বিএনপি চেয়রাপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতার নামে মামলা করা হয়।
এদিকে গত ৫ জানুয়ারি সমাবেশ করতে বের হতে চেয়ে পুলিশের বাধা পেয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের কোনো না কোনো অঞ্চলে গাড়িতে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চলমান সহিংসতায় এখনো পর্যন্ত ৪০ জনের বেশি নিহত হয়েছেন।
এসব সহিংসতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করছে। চোরাগোপ্তা হামলাগুলোর সঙ্গে জড়িতদের আটকেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।