ঢাকাTuesday , 2 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাইভে গান শোনাবেন নায়ক সাইমন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর একই নির্মাতার ‘পোড়া মন’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। ধীরে ধীরে এই নায়ক হয়ে ওঠেছেন নির্মাতাদের আস্থার প্রতীক।
‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে ঘরে তুলেছেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
সাইমন সম্প্রতি শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তার একটির নাম ‘লাইভ’। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় তাকে দেখা যাবে গায়কের ভূমিকায়। এই প্রথমবার গায়ক চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন এ নায়ক।
সাইমন বলেন, ‘গেল কয়েকদিন ধরেই সিনেমাটির শুটিং করছি। বেশ গোছানো পরিচ্ছন্ন একটি টিম নিয়ে কাজ চলছে। পুরোদমে কাজ করছি। উপভোগ করছি। সেইসঙ্গে এটাও প্রত্যাশা এই সিনেমা ও আমার চরিত্রটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’
‘লাইভ’ সিনেমায় সাইমনের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। ‘পোড়ামন’, ‘জান্নাত’খ্যাত এই জুটি শাপলার আরও যে দুটি ছবিতে হাজির হবেন সেগুলো হলো শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ ও শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’।
সিনেমাগুলো চলতি বছরেই মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের।