ঢাকাWednesday , 27 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চমক নিয়ে এলেন নায়িকা মুনমুন

Link Copied!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একটি আলোচিত নাম নায়িকা মুনমুন। এক সময় ঢাকাই সিনেমা মাতিয়ে রেখেছিলেন তিনি। মাঝে অনেক দিন ছিলেন আলোচনার বাইরে। বর্তমানে আবারও সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। ‘দুই রাজ কন্যা’, ‘রাগি’, ‘তোলপাড়’, ‘পাগল প্রেমিক ‘, ‘পদ্মার প্রেম’ এমন বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন এরই মধ্যে।
বেশ কয়েক বছর ধরে অভিনয়ে নিয়মিত নন তিনি। নতুন পরিচয়ে হাজির হলেন এ নায়িকা। কণ্ঠ দিয়েছেন গানে।
চিত্রনায়িকা মুনমুনকে এবার গায়িকা বলা যায়। তিনি ‘বাউলা মাইয়া’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি আজ বুধবার (২৭ জানুয়ারি) একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
এ গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর করেছেন জীবন ওয়াসিফ। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও চিত্র পরিচালানায় ইয়ামিন ইলান।
এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘অন্য শিল্পীর গাওয়া গানে এতদিন রুপালি পর্দায় ঠোঁট মিলিয়েছি। এবার নিজেই গান গাইলাম। একটা নতুন অভিজ্ঞতা। নতুন ভালো লাগা। শ্রোতা দর্শকের কাছে যদি গানটি ভালো লাগে তাহলে প্রেরণা পাবো।’
‘বাউলা মাইয়া’ গানের কথায় রয়েছে – আউলা কেশের পাগল বেশের বাউলা মাইয়া/ ডাকছে তোরে দেখনারে তুই এদিক চাইয়া/তোর পরাণে ঢেউ উঠিবে থাকবিরে তাকাইয়া/কষ্ট যতো আছেরে তোর ভুলবি অমায় পাইয়া/ওরে যুবক ডাকছি তোরে আয় না ঘরে…’।