ঢাকাWednesday , 27 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু, আক্রান্ত ৫২৮

Link Copied!

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২ জনে।
এই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫২৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।
বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ২০০টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৩৬ লাখ ৫০৮টি নমুনা পরীক্ষা করা হলো।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।