
নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ের তিন নম্বর গেটে পরপর দুইটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল ১০টা ৫৫ মিনিটি হাতবোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে দু’টি গাড়ি ও অফিস রুম ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাতবোমা বিস্ফোরণে দু’টি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি গাড়ি রেলের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহের। অন্যটি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি)। কে বা কারা হাতবোমা দু’টি নিক্ষেপ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি।

