ঢাকাTuesday , 19 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের বলিউড ‘মাফিয়াদের’ বিরুদ্ধে সরব কঙ্গনা

Link Copied!

বিনোদন ডেস্ক : ফিল্ম ‘মাফিয়া’ হিসেবে খ্যাত বলিউডের একাংশের বিরুদ্ধে আবারও তোপ দাগলেন কঙ্গনা রানাউত। এবার তিনি হাউসফুল থ্রি’র পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে সরব হয়েছেন।
নিজের টুইটার হ্যান্ডেলে সোমবার (১৮ জানুয়ারি) একটি স্ট্যাটাস দেন কঙ্গনা। সেখানে তিনি বলেন, ‘ওরা জিয়া খানকে খুন করল। সুশান্ত সিং রাজপুতকেও সেই একইভাবে শেষ করে দেয়া হয়েছে। এতকিছু করেও এই সব মাফিয়ারা ঘুরে বেড়াচ্ছে।’
জিয়া এবং সুশান্তের মতো এই মাফিয়ারা তাকেও খুন করতে পারেন বলে আশঙ্কা করেন কঙ্গনা। যদিও কঙ্গনার ওই চাঞ্চল্যকর দাবির পর এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি সাজিদ।
২০১৩ সালে সাজিদ খান পরিচালিত হাউসফুল থ্রি’তে অভিনয় করেন জিয়া খান। যদিও ওই সিনেমার পরপরই মৃত্যু হয় জিয়ার। বলিউডের এই অভিনেত্রীকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছিলেন সেই রহস্যের সমাধান এখনো হয়নি।
সূরজ পাঞ্চোলি পরিকল্পনা করে জিয়া খানকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা রাবিয়া খান।
আর জিয়ার মৃত্যুর প্রায় সাত বছর পর তার সঙ্গে সাজিদ খানের ব্যবহার নিয়ে সরব হন অভিনেত্রীর বোন। এমনকি, সুযোগ বুঝে সাজিদ খান জিয়াকে যৌন হেনস্থা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
জিয়ার বোনের ওই টুইটের পরপরই বিষয়টি নিয়ে সরব হন কঙ্গনা। বলিউডের একাংশকে মাফিয়া বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।