ঢাকাSaturday , 16 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় জাল ভোট দিতে এসে যুবক আটক

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল ভোট দিতে এসে শওকত আলী (৪০) নামের এক যুবক আটক হয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভট্ট কাওয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক শওকত আলী নবগ্রাম মহল্লার কালাম প্রামাণিকের ছেলে।
কাওয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু সাঈদ জানান, শওকত নামে ওই যুবক একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে এসেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে সিরিয়াল নম্বরে গড়মিল পাওয়ায় আটক করে পুলিশে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।