ঢাকাWednesday , 13 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে মারল বাস

Link Copied!

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে সরিষাবাড়ী-ময়মনসিংহ সড়কের পুপলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে সাইদুর রহমান (২৬) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, সকাল ৯টার দিকে বড়বাড়িয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে সাইদুর ও আকাশ সরিষাবাড়ী উপজেলার সানাকৈর বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে পৌর শহরের পুপলার মোড় বাউশি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস সামনে থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত সাইদুর পেশায় ট্রাক্টরচালক ও আকাশ সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।