ঢাকাTuesday , 12 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইট ভাটার পাশে পাওয়া গেল ইউপি সদস্যের লাশ

Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় শামীম আহমদ (৫৫) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকায় ইট ভাটার পাশে তার লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
শামীম আহমদ উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের তমছির আলীর পুত্র ও ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শামীম আহমদ। পরিবারের পক্ষ থেকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
মঙ্গলবার সকালে কবিরা গ্রামের ইট ভাটা এলাকায় দুই শিশু গরু চরাতে গেলে শামীম আহমদকে মাটিতে পড়ে থাকতে দেখে। তার দেহের পাশে মোবাইলে বাজছে শুনে এক শিশু ফোন রিসিভ করে লাশের কথা জানায়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শামীম আহমদকে সর্বশেষ কবিরা নয়াপাড়া এলাকায় দেখা যায় বলে জানান স্থানীয়রা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।