ঢাকাMonday , 11 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হতাশায় গ্রাম পুলিশ সদস্যের আত্মহত্যা

Link Copied!

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জিতেন চন্দ্র নট্র (৪২) নামের এক গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ জানুয়ারি) সকালে তার নিজ বাড়ির পেছন তার লাশ উদ্ধার করা হয়।
জিতেন চন্দ্র উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশের সদস্য।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নট্র দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে হতাশায় ভুগছিলেন। রোববার (১০ জানুয়ারি) মধ্যরাতে তিনি তার বসতঘর থেকে হঠাৎ নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ভোরে বাড়ির পেছনের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।