ঢাকাTuesday , 29 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি বাস। এতে ঘটনাস্থলেই মনির উদ্দিন (৩০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাসযাত্রী।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম।
নিহত মনির উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া চিরিংগা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মহাসড়কে থাকা একটি অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মনির উদ্দিন নামে ওই বাসযাত্রী নিহত হন। এছাড়া আহত হন অন্তত ১৫ জন যাত্রী। আহতদের পার্শ্ববর্তী বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।