ঢাকাMonday , 28 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ৩

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন।
সোমবার (২৮ ডি‌সেম্বর) বেলা ১১টার দি‌কে ভুঞাপুর-টাঙ্গাইল সড়‌কের সিঙ্গু‌রিয়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘ‌টে।
নিহতরা হ‌লেন- ভুঞাপুর উপ‌জেলার কাগমারীপাড়া গ্রা‌মের ইউসু‌ফের ছে‌লে মো. র‌শিদ (১৫), একই গ্রা‌মের লাল মিয়ার ছে‌লে মুন্না (২০) ও সৌরভ (১৫)।
ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হো‌সেন ব‌লেন, ফ্রেশ কোম্পানির এক‌টি ট্রা‌ক ভুঞাপুর-টাঙ্গাইল সড়‌কের সিঙ্গু‌রিয়া ব্রিজের ওপর আস‌লে বিপরীত থে‌কে আসা এক‌টি ‌মোটরসাইকে‌লের সঙ্গে এর ধাক্কা লাগে। এতে চাপা পড়ে ঘটনাস্থ‌লেই দুইজ‌নের মৃত‌্যু হয়। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আরও একজ‌নের মৃত‌্যু হয়।
ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অফিসার ডা. রা‌জিব চৌধুরী পাল ব‌লেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় আহত অবস্থায় দুইজন‌কে হাসপাতা‌লে আনা হয়। এরম‌ধ্যে র‌শিদ না‌মের এক যুবককে হাসপাতা‌লে আনার আগেই মারা যান। অপরজন‌কে উন্নত চিকিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নোর পর তিনিও মারা যান।