ঢাকাThursday , 17 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবজির ট্রাক খাদে, চালক নিহত

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সবজিভর্তি একটি মিনি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার মটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক রেজাউল করিম।
তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে সবজিভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ট্রাকচালক ঘুমিয়ে পড়েছিল। এ সময় ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকচালকের লাশটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।