ঢাকাThursday , 17 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় গুলিবিদ্ধ ২০টি পরিযায়ী পাখিসহ আটক দুই শিকারি

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জর্জিয়া এলাকায় রাতের আঁধারে পরিযায়ী পাখি শিকারকালে দুই শিকারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় ২০টি অতিথি পাখি বুকে ও ডানায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে শিকারিদের রাইফেল ও মোটরসাইকেল।
আটককরা হলেন-আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজমল হুদা (৩৫) ও শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের হায়দার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬)।
সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান জানান, রাতের আধারে পাখি শিকার করছে-এমন সংবাদে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই পাখি শিকারিকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।
তিনি বলেন, বুকে ও ডানায় গুলিবিদ্ধ অবস্থায় বিভিন্ন প্রজাতির ২০টি পরিযায়ী পাখিকে উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘সদর ও আশাশুনি থানার সীমান্ত এলাকায় ওত পেতে বুকে গুলি করে পরিযায়ী পাখির শিকার করছিলেন দুই শিকারি। তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।’