ঢাকাTuesday , 8 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শেখ মেহেদী হাসান সাগর (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার সকালে (৮ ডিসেম্বর) তার লাশ উদ্ধার করা হয়। ভোরে কে বা কারা তাকে খুন করে মরদেহটি শহরের ঘোপ এলাকায় ফেলে রেখে যায়।
নিহত মেহেদী হাসান বিরামপুর ফকিরারমোড় এলাকার মুদি দোকানি শেখ হানিফের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও আসামিদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।