ঢাকাTuesday , 8 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে নাজির উদ্দীন (৩০) ও রবিউল ইসলাম (২০) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি আরঙ্গ জেব বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজির উদ্দীন হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে ও রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে।
ওসি আরঙ্গ জেব বলেন, মঙ্গলবার সকালে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম অবৈধভাবে বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৬৭২/এস পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে।
এতে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় রবিউলকে বালিয়াডাঙ্গীতে নেয়ার পথে তার মৃত্যু হয়। আর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান নাজির উদ্দীন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হরিপুর থানার ওসি আরঙ্গ জেব।