ঢাকাSunday , 6 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়কের পাশে মিলল ৩ মোটরসাইকেল আরোহীর লাশ

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে রাস্তার পাশের ধানখেত থেকে তিন মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের গোপালপুর টু রাজাপুর রোডের দুয়ারিয়া মোড়ে কোনো এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহতরা হলেন- ফাইসাল, সজিব এবং সোহান। তার সবার বাড়ি উপজেলার রাজাপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ও স্থানীয়রা জানান, ভোরের কোনো এক সময় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের গোপালপুর টু রাজাপুর রোডে দুয়ারিয়া মোড় এলাকায় রাস্তার পাশে একটি ধানের খেতে নিহত তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়।
এ সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। তবে এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।