ঢাকাWednesday , 2 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ২০ একর বনভূমি উদ্ধার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্তত ২০ একর বনভূমিও উদ্ধার করা হয়।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ী রেঞ্জ আওতাধীন জুমনগর ও মেদাকচ্ছপিয়া এলাকায়। মঙ্গলবার (১ ডিসেম্বর)  বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বন বিভাগের সহায়তায় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ফাঁসিয়াখালী রেঞ্জ ও ফুলছড়ী রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলছড়ী বিট কর্মকর্তা আকরাম হোসেন, ডুলাহাজারা বিট কর্মকর্তা ইলিয়াস হোসাইনসহ উভয় রেঞ্জের সকল বিট কর্মকর্তা, ভিলেজার ও চকরিয়া থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ফুলছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ও ফুলছড়ী বিটের জুমনগর এলাকায় বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল ভূমিদস্যুরা। এ খবর পেয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫-২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।’
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসাইন বলেন, ‘ফুলছড়ী রেঞ্জের জুমনগর ও মেদাকচ্ছপিয়া এলাকায় প্রায় ২০ একর পাহাড়ী বনভূমির গাছপালা এবং পাহাড় কেটে অবৈধভাবে ১৫-২০ টি স্থাপনা নির্মাণ করে ভূমিদস্যুরা৷ বনবিভাগের সহায়তায় মোবাইলকোর্ট অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’ তিনি  আরও বলেন, ‘সরকারি বনভূমি থেকে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’