ঢাকাTuesday , 1 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছদ্মবেশে সরকারি অফিস থেকে দালাল ধরলেন ম্যাজিস্ট্রেট

Link Copied!

রংপুর প্রতিনিধি : দালাল ধরতে ছদ্মবেশে রংপুরের বিভিন্ন সরকারি অফিসে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সরকারি সেবাগ্রহীতাদের হয়রানি লাঘবে মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি সেবাপ্রার্থী সেজে নগরীর জোনাল সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি অফিসে যান।
এ সময় জোনাল সেটেলমেন্ট অফিস থেকে নগরীর মুন্সিপাড়া এলাকার লাভলু হোসেনকে এবং বিআরটিএ অফিস থেকে সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার রবিউল ইসলামকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। পরে ভ্রাম্যমাণ আদালতে লাভলু হোসেনকে সাতদিন এবং রবিউল ইসলামকে দুইদিনের কারাদণ্ড দেন।
দালালচক্রের কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।