ঢাকাTuesday , 1 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ১০০ বীর মুক্তিযোদ্ধা পেলেন লাল সবুজের উপহার

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : বিজয়ের মাসের প্রথম দিনে সুনামগঞ্জের ১০০ বীর মুক্তিযোদ্ধাকে মুজিববর্ষের উপহার স্বরূপ লাল সবুজের ছাতা ও শীতবস্ত্র দেয়া হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লাল সবুজের ছাতা ও শীতবস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, এ কার্যক্রমের আওতায় সুনামগঞ্জ জেলার প্রায় চার হাজার বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের সহধর্মিনীদের উপহার দেয়া হবে। এছাড়া সুনামগঞ্জ জেলার এক লাখ শিক্ষার্থীকে লাল সবুজের ছাতা উপহার দেয়া হবে।