ঢাকাTuesday , 1 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত

Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাতিজা নাজমুল হোসাইন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ৭টার দিকে উপজেলার মধুখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন (২৫) আলমডাঙ্গা উপজেলার বড় গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং আহত নাজমুল হোসাইন (১৬) একই গ্রামের কাশেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আনসার ব্যাটালিয়নের পরীক্ষা দিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হন নাজমুল হোসাইন। ভাতিজা নাজমুলকে মোটরসাইকেলে করে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে রাখতে যাচ্ছিলেন চাচা ইব্রাহিম হোসেন। এ সময় মধুখালী সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেলগাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। গুরুতর আহত হন নাজমুল। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে ইব্রাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।