ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে সোয়া ৪ কেজি স্বর্ণসহ আটক ১

Link Copied!

Gold-Barনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া চার কেজি স্বর্ণসহ এক সিভিল এভিয়েশনের কর্মচারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান (৩৮)। তিনি বর্ডিং ব্রিজ অপারেটর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম।
কর্তৃপক্ষ জানায়, টিজি ব্যাংকক এয়ারলাইন্সের একটি বিমান দুপুর ১২টার দিকে অবতরণ করলে হাফিজুর রহমান তার ডিউটি পাস দেখিয়ে বিমানের ভেতরে প্রবেশ করেন। এসময় তাকে সন্দেহ হলে কাস্টমস বিভাগের কর্মকর্তারা নজর রাখেন এবং রেবিয়ে আসার সময় তার দেহ তল্লাশী করে ৮টি স্বর্ণের বার  উদ্ধার করে।
এক কেজি ওজনের চারটা ও বাকি চারটা ছোট। যার মোট ওজন চার কেজি ২০০ গ্রাম। এর মূল্য প্রায় দুই কোটি টাকারও বেশি।
কাস্টম হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, তার পরিচয় মেলেছে। তিনি সিভিল এভিয়েশনের কর্মচারী।
এদিকে রাজধানীর দারুসসালাম এলাকার টেকনিক্যাল মোড় থেকে চার কেজি স্বর্ণসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নুরুন্নবী (৩২) ও মিনহাজুল ইসলাম (২৬)। শুক্রবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে দারুস সালাম থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রফিকুল ইসলাম বলেন, ‘তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশী করা হয়। এসময় তাদের দুইজনের কোমরের ভেতরে লুকানো অবস্থায় ৪টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন এক কেজি করে এবং মূল্য দুই কোটি টাকার মতো।’ এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।