ঢাকাSaturday , 28 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের চারদিন পর ডোবায় মিলল পাহারাদারের লাশ

Link Copied!

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ইটভাটার পাহারাদার সোহেল ওরফে বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নয়ানী শ্রীবরদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাবু ওই এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি স্থানীয় জালাল ইটভাটার পাহারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) জালাল ইটভাটা থেকে বাবু নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের চারদিন পর শনিবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।