ঢাকাSaturday , 28 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-ভৈরব রেলওয়ের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ফকিরবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই শাহ আলম জানান, রাতের কোনো এক সময় ভৈরবগামী কোনো ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার দেহ কয়েকটি টুকরো হয়ে গেছে। নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে নরসিংদীর মর্গে পাঠানো হয়েছে।