ঢাকাSaturday , 28 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।