ঢাকাSunday , 22 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝগড়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড় (বটরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত স্বামী আব্দুল করিমকে (৪০) ধরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশে পোপর্দ করা হয়। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহত গৃহবধূ সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার পশ্চিম বিলেরবন্দর গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে সুফিয়া বেগম (২৯)। আটক স্বামী আব্দুল করিম জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার কলাছড়া গ্রামের মৃত রকিব আলীর ছেলে। তারা পাঁচ মাস ধরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ রায়গড় গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী রফিক মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে আব্দুল করিমের সঙ্গে স্ত্রী সুফিয়া বেগমের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আব্দুল করিম সুফিয়া বেগমকে কিল-ঘুষি মেরে চলে যান। এর কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী মারা গেছেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আব্দুল করিমকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।