লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে একটি সিমেন্টবোঝাই ট্রাক ও অটোরিশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এ ছাড়া, জকসিন-পোদ্দারবাজার সড়কে ৩টি সিএনজি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পোদ্দার বাজারে একটি ট্রাক থেকে সিমেন্ট নামানো সময় শনিবার সকালে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সড়কে পৃথক ঘটনায় আরও ২টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর ও একটি ব্যাটারি চালিত রিকশায় অগ্নিসংযোগ করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জামাল হোসেন জানান, ট্রাকে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনারস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

