ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Link Copied!

Moulovibazar
মৌলভীবাজার প্রতিনিধি : জেলার বড়লেখায় মজির উদ্দিন (৬০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মজির উপজেলার উত্তর শাহবাজপুর ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি উত্তর শাহবাজপুরের নান্দুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাড়িতে খাবার খেয়ে শুয়ে পড়েন মজির উদ্দিন। ঘণ্টাখানেক পর তার মোবাইল ফোনে কল আসলে তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান। এরপরে তিনি আর বাড়ি ফিরে আসেনি। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক অটোরিকশার চালক গুরুতর আহত অবস্থায় মজিরকে দেখেন। অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।