ঢাকাWednesday , 18 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাভারন যাত্রী ছাউনিতে রয়েই গেছে আম্পানের ক্ষত

Link Copied!

বেনাপোল প্রতিনিধি : ছয় মাস আগে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয় যশোরের শার্শা উপজেলার নাভারন রেল স্টেশনের যাত্রী ছাউনি। করোনার পর যাত্রীবাহী ট্রেন চলাচলে আংশিক গতি ফিরলেও ক্ষতিগ্রস্ত যাত্রী ছাউনিটি এখনও মেরামত করা হয়নি। ফলে এ স্টেশন ব্যবহারকারীদের দুর্ভোগ চরমে উঠেছে।
জানা গেছে, প্রায় ছয় মাস অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্ত যাত্রী ছাউনিতে নজরদারি রয়েছে। কিন্তু সংস্কারে রয়েছে উদাসীনতা।
স্থানীয়রা জানান, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের ভয়াবহ প্রভাবে যাত্রী ছাউনির সামনে এবং পেছনের অংশের টিন উল্টে যায়। করোনায় লকডাউনের দীর্ঘ বিরতি কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হলেও যাত্রী ছাউনিটির সংস্কার হচ্ছে না। এতে বৃষ্টি বা রোদে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক নাভারন রেল স্টেশনের এক বুকিংম্যান বলেন, করোনার আগে এ স্টেশন থেকে প্রতিমাসে টিকিট বিক্রি করে আয় হতো প্রায় দুই লাখ টাকা। অথচ আম্পানে ক্ষতিগ্রস্ত যাত্রী ছাউনিটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেই।
রেলের আইডব্লিউ কর্মকর্তা চাঁদ আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আম্পানে নাভারন রেল স্টেশনের যাত্রী ছাউনির সামনে এবং পেছনের অংশের টিন উল্টে রয়েছে। রেলওয়ের পশ্চিম অঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তারা পরিদর্শন করেছেন। করোনা পরিস্থিতিতে একটু বিলম্ব হলেও দ্রুত সংস্কার হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। আশা করছি খুব শিগগিরই এটির সংস্কার কাজ শুরু হবে।