ঢাকাWednesday , 18 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাস্ক না পরায় ৪০ জন আটক

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে মুখে মাস্ক ব্যবহার না করায় ৪০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নাটোর শহরের মসজিদ মার্কেট এলাকায় করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত অভিযানকালে তাদের আটক করা হয়।
ঘণ্টাখেনেক পর আটকদের মুখে মাস্ক পরিয়ে ভবিষ্যতে মাস্ত ছাড়া চলবেন না বলে অঙ্গিকার করিয়ে ছেড়ে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ সময় পুলিশের পক্ষ থেকে করোনা সচেতনতামূলক প্রচারণা এবং মাইকিং করা হয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, শাস্তি কোনো কার্যকর ব্যবস্থা নয়। সচেতনতার মাধ্যমেই করোনা মোকাবিলা করা সম্ভব। পুলিশ কাজ করে যাচ্ছে। প্রথম ওয়েভের মতো দ্বিতীয় ওয়েবে আমরা করোনা মোকাবিলায় সক্ষম হব।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের ও নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলমসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।