ঢাকাWednesday , 18 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম থেকে ঢাকায় এসেই লাশ হলেন মুন্না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের রাস্তার পাশ থেকে তুর্কি মুন্না (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মুন্নার বাড়ি নড়াইল সদর উপজেলায়।
বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মরদেহটি দেখে থানায় ফোন দেন স্থানীয়রা। পরে শাহ আলী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রাম থেকে মিরপুর-১ নম্বর সেকশনে নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে বন্ধু রহমতের বাসায় আসেন মুন্না। এছাড়া ঢাকায় তার আর কোনো স্বজন নেই। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে ডেসকো অফিসের পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুন্নার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
মতিউর রহমান আরও জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।