নিজস্ব প্রতিবেদক : বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে (৩৫) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনশি গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি দল। যে বাড়িতে মহসিন লুকিয়ে ছিলেন ওই বাড়িটি ছিল তার ভায়রার। সেখান থেকেই মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।

